খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা

শহীদ ওসমান হাদীর বিচার নিশ্চিত করা এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ

[ccfic]

নিজস্ব প্রতিবেদক :

শহীদ ওসমান হাদীর বিচার নিশ্চিত করা এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ-এর উদ্যোগে খুলনার বটিয়াঘাটা উপজেলায় ব্যাপক প্রচার ও ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলার বিরাট, তালবুনিয়া ও রনজিতেহুলা, কড়িয়া,খারাবাদ বাইনতলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিরাট গোলদাবাড়ীর মোড়, কড়িয়া ব্রিজ সংলগ্ন এলাকা, বাইনতলা স্কুল অ্যান্ড কলেজ, বাইনতলা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং, লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়।
কর্মসূচিতে ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ খুলনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আয়াতুল্লাহ খান বলেন,
“গণভোট হলো জনগণের সরাসরি মত প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এখানে কোনো দলের নয়, সিদ্ধান্ত নেবে জনগণ নিজেই।”তিনি আরও বলেন,
“শহীদ ওসমান হাদীর রক্তের ন্যায়বিচার আজও নিশ্চিত হয়নি। এই বিচার আদায় এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া সময়ের দাবি।”
গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,
“গণভোট মানে শুধু একটি ভোট নয়, এটি রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ঐতিহাসিক সুযোগ। ‘হ্যাঁ’ ভোট মানে জবাবদিহিমূলক রাষ্ট্র, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে অবস্থান।”
তিনি আরও বলেন,
“দীর্ঘদিন ধরে জনগণের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। গণভোটের মাধ্যমে সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে।”
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শহীদ ওসমান হাদীর বিচার নিশ্চিতকরণ ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT