খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে_আজিজুল বারী হেলাল.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম _স্টাফ রিপোর্টার//
খুলনা-৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রান্তিক জনগোষ্ঠী যেন সঠিক চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আধুনিক মানের চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে, যাতে মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়।

আজিজুল বারী হেলাল তিনি আরও বলেন, ওষুধ ব্যবসায়ীরা যেন বিনা টোলে ওষুধের কার্টুন নিয়ে রূপসা ঘাট দিয়ে যাতায়াত করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব সহকারে দেখা হবে।

শনিবার ৩১ জানুয়ারি দুপুরে রূপসা প্রেসক্লাব মিলনায়তনে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, রূপসা উপজেলা শাখার আয়োজনে পল্লী চিকিৎসক ও ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, রূপসা উপজেলা শাখার সভাপতি শাহজামান প্রিন্সের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান টুকু, নির্বাহী সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম,

উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ এবং রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহ্বায়ক শেখ রয়েল আজম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ,
রবিউল ইসলাম রবি, নৈহাটী বিএনপির সার্চ কমিটির সদস্য এস এম মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম,
ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব মিকাইল বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন মো. বাবু মোল্লা,আমিরুল ইসলাম তারেক, সাইফুল্লাহ হোসাইন তুহিন, আবু মুছা, নিজাম উদ্দিন টিটো, আ. হালিম মোড়ল, অন্তর হোসেন মাসুম, মাফুজুর রহমান,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুন্না সরদার, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমন, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মিজানুর রহমান,

উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, সাধারণ সম্পাদক আবু সাইদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, রূপসা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহাগ শিকদার, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, বসির হায়দার পল্টু, যুবদল নেতা দেলোয়ার হোসেন,

বিএনপি নেতা মো. বাবুল হোসেন, শ্রমিক দল নেতা মো. লাভলু শেখ, আতাহার গাজী, নৈহাটী কৃষক দলের সদস্য সচিব ফারুক শেখ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন লিপন, বিএনপি নেতা ইবাদুল ইসলাম প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT