খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তিন জেলার এসপি বদলি, খুলনাতেও পরিবর্তন
  কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ
  ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন

দুর্নীতি মুক্ত দেশ গড়তে হাতপাখায় ভোট দিন-মুফতী আমানুল্লাহ

[ccfic]

শেখ নাসির উদ্দিন, খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডের সুইচ গেট, হামিদ নগর, রায়েল মহল, বড় মসজিদ এলাকা, আজিজের মোড়, বড় বয়রা, বয়রা বাজার, পূজা খোলা, বিশ্বাস পাড়া সহ বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী-২৬) দিনব্যাপী গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। পথসভায় মুফতী আমানুল্লাহ বলেন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ ও দখলবাজদের রুখতে দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মইন উদ্দিন, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ আব্দুল মান্নান, মাওঃ ইকবাল মাহমুদ, আব্দুস সোবাহান, মুন্সি বশির উদ্দিন, ক্বারী সোহরাব হোসেন, মোঃ ফয়সাল করিম, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ আমিনুর ইসলাম, সাব্বির আহমেদ, মোঃ রেজাউল করীম, মোঃ আসাদুল্লাহ, আল-আমিন, হাফেজ উসামা আবরার, নুরুল করিম, মাশরাফি বিন মুর্তজা সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT