খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  খুলনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে.
  সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ
  সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 
  কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান:
  কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

কেএমপিতে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তঃ বিভাগীয় ৫ দলীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিতঃ

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

আজ ২৭ জানুয়ারি বিকালে নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় মাঠে উপস্থিত থেকে মনোমুগ্ধকর ভলিবল খেলা উপভোগ করেন।
ফাইনাল ম্যাচে ২৫ পয়েন্টের খেলায় পিওএম বিভাগ এসএএফ বিভাগের বিপক্ষে ২৫–১৭ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে এসএএফ বিভাগ রানারআপ হওয়ার সম্মান অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, একটি সুদৃঢ়, কর্মক্ষম ও উচ্চ মনোবলসম্পন্ন পুলিশ বাহিনী গঠনে নিয়মিত শারীরিক অনুশীলনের গুরুত্ব অপরিসীম। ভলিবলের মতো গতিশীল ও প্রতিযোগিতামূলক খেলাধুলা পুলিশ সদস্যদের মধ্যে দলগত সংহতি, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সহযোগিতার চেতনা আরও সুদৃঢ় করে। পেশাগত ব্যস্ততার মাঝেও শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি ধরে রাখতে আগামীতেও এ ধরনের উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

পুলিশ কমিশনারের সাথে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং খেলোয়াড়বৃন্দ মাঠে উপস্থিত থেকে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT