খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

কেএমপিতে উত্তেজনাপূর্ণ আন্তঃ বিভাগীয় ৪ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতঃ

[ccfic]

খুলনার সময়ের খবর ডেক্স :

আজ ২৬ জানুয়ারি সন্ধ্যায় নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচসমূহ অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চারটি ক্যাটাগরিতে এসি টু ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্সপেক্টর-এসআই/সার্জেন্ট, কনস্টেবল (পুরুষ) এবং নারী কনস্টেবল গ্রুপভিত্তিক চার দলীয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় মাঠে উপস্থিত থেকে ব্যাডমিন্টনের মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।

ফাইনাল ম্যাচে এসি টু ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম, ইন্সপেক্টর-এসআই/সার্জেন্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খালিশপুর থানার অফিসার ইনচার্জ জনাব মো: তৌহিদুজ্জামান ও সার্জেন্ট ফিরোজ, ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন সার্জেন্ট/তরিকুল ও সার্জেন্ট আরাফাত, কনস্টেবল (পুরুষ) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কনস্টেবল মোঃ আজম উদ্দীন ও কনস্টেবল আল-মামুন ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন মফিজুর রহমান ও কনস্টেবল তানজীর হোসেন,কনস্টেবল/নায়েক (নারী) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নায়েক রত্না রানী দাস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন নায়েক মুক্তা ও নারী কনস্টেবল লাবণ্য। খেলায় সেরা খেলোয়াড়ের গৌরব অর্জন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), খালিশপুর থানার অফিসার ইনচার্জ জনাব মো: তৌহিদুজ্জামান, কনস্টেবল মোঃ আজম উদ্দীন, নায়েক রত্না রানী দাস।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, একটি সুস্থ, সবল ও দৃঢ় মনোবলসম্পন্ন পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়মিত শারীরিক ফিটনেস চর্চা অপরিহার্য। দায়িত্বের ব্যস্ততার মাঝেও শারীরিক-মানসিক সতেজতা ধরে রাখতে ভবিষ্যতেও এমন আনন্দঘন ও ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ কমিশনারের সাথে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং খেলোয়াড়বৃন্দ মাঠে উপস্থিত থেকে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT