খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

খুলনায় পরিত্যক্ত স্থান থেকে ১২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

[ccfic]

খুলনার সময়ের খবর ডেক্স :
খুলনা মহানগরীর সদর থানাধীন বাগমারা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে বাগমারা মেইন রোডের আদর্শ পল্লীর বিপরীত পাশে নাসিরের ভাতের হোটেলের পেছনে বাদশা মিয়ার একটি পরিত্যক্ত জায়গা থেকে এসব ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এক অজ্ঞাত ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ওই পরিত্যক্ত স্থানে প্রবেশ করলে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগে পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপত্তার আওতায় এনে তল্লাশি চালায়। এ সময় লাল টেপে মোড়ানো আনুমানিক ১২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত বস্তুগুলো কী উদ্দেশ্যে এবং কারা সেখানে রেখে গেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT