খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ‘টুন্ডা শামীম’ গ্রেফতার

[ccfic]

খুলনার সময়ের খবর ডেক্স :
খুলনা মহানগরীর আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি মোঃ শামীম ওরফে টুন্ডা শামীম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত শামীম মৃত মজিবুর শেখের পুত্র। অদ্য ইং ২৪ জানুয়ারি ২০২৬, রাত ১০টা ৪০ মিনিটে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে করে ঢাকা যাওয়ার সময় খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) গোয়েন্দা বিভাগ ও সোনাডাঙ্গা থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীদেরও আটক করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত টুন্ডা শামীমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে দায়ের করা মামলাসহ এখন পর্যন্ত মোট ৬টি মামলার রেকর্ড পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে সে খুলনা মহানগরীতে অপরাধ জগতের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT