খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা
  বৃষ্টির পানিতেই টিকে থাকা জীবন, খুলনার ৩০০ গ্রামে তীব্র পানিসংকট
  সুগার ড্যাডি কাণ্ডে’ চাকরি খোয়ালেন ট্রাম্পের সহযোগী

লাখোহাটি গ্রামে স্কুলছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক যুবক গ্রেপ্তার

[ccfic]

ইকবাল মোল্লা,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে রহিমা খাতুন (১৫) পিতা: হারুণ সরদার (৪৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি সরদার পাড়ার বাসিন্দা রহিমা খাতুন বুধবার (২১ জানুয়ারি) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়িতে আসে। পরে ঘরের দরজার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

রহিমার বাবা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসে। পরে তাকে দ্রুত নিচে নামিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রহিমা খাতুনের পাশের মহল্লার বাসিন্দা সাগর মুন্সি (২২), পিতা—বুরহান মুন্সির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরে রহিমা জানতে পারে, সাগরের সঙ্গে আরও এক মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। বিষয়টি জানার পর রহিমা তাকে ওই সম্পর্ক থেকে সরে আসতে অনুরোধ করলে সাগর তা অস্বীকার করে এবং বিভিন্নভাবে রহিমাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে রহিমা আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ পরিবারের।

খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাগর মুন্সিকে গ্রেপ্তার করে। পরে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় দিঘলিয়া থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT