খুলনা, বাংলাদেশ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ
  খুলনা ১ দাকোপ – বটিয়াঘায় জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  স্মার্ট ভোটার স্লীপের শুভ উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল 
  নতুন বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ
  পিটিসি, খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন):
  কালিগঞ্জে ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা
  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ শহীদ নজীর আহমেদ,র ৮২ তম শাহাদত বার্ষিকী
  অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের খুলনায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা:
  মোল্লাহাটে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  আপ বাংলাদেশের উদ্যোগে বটিয়াঘাটায় গণ ভোটে” হাঁ” শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে ক্যাম্পেইন

খুলনার দিঘলিয়া উপজেলায় নির্বাচন কে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া

[ccfic]

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি শক্তিশালী নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু হয়। পরবর্তীতে দিঘলিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা বারাকপুর বাজার সেনহাটি ও পথের বাজার এলাকায় মহড়া পরিচালনা করা হয়। মহড়ার সময় নৌবাহিনীর সদস্যদের সুশৃঙ্খল চলাচল ও কৌশলগত তৎপরতায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়।

সূত্র জানায়, খুলনা-৪ আসনের অন্তর্ভুক্ত দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকাগুলোতে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। নির্বাচনকে ঘিরে অপপ্রচার, সন্ত্রাসী কার্যক্রম কিংবা আইনবিরোধী যেকোনো তৎপরতা দমনে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

মহড়ায় নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত। তাঁর নেতৃত্বে শতাধিক প্রশিক্ষিত নৌবাহিনীর সদস্য মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ার সময় বিভিন্ন নিরাপত্তা কৌশল প্রদর্শনের পাশাপাশি জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মহড়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি বৃদ্ধি পায়। তারা মনে করেন, যৌথ বাহিনীর তৎপরতা নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া উপজেলাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে নিয়মিত টহল, মহড়া ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT