খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

তানোরে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে নানা আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

এর পরেই বীর শহীদদের প্রতি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন পক্ষে নির্বাহী অফিসার নাঈম খান, সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাকসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ প্রশাসন পক্ষে ওসি শাহিনুজ্জামান সহ পুলিশ সদস্যরা জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষে সাবেক মেয়র জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা ও পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুর মোল্লার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা, নেসকো, তানোর পৌরসভার পক্ষে প্রশাসক ইউএনও নাঈম খান, কার্যসহকারী মাহবুর রহমান সহ কর্মকর্তা, কর্মচারীরা, তানোর সাংবাদিক ক্লাব পরিবা(টি.এস.সি)সকল সাংবাদিক বিন্দরা উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে সংযুক্ত হয় বিভিন্ন শ্রেণীর সংবাদকর্মী বিন্দোরা।

বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদ ও মুক্তিযোদ্ধা এবং দেশ জাতীর কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা এখলাসুর রহমান। সকাল ৯ টার দিকে মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র /ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন। কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পুলিশ প্রশাসন এবং আনসার সদস্যরা অংশ গ্রহণ করেন।

সকাল সাড়ে ১০ টার দিকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিনি স্টেডিয়াম (ডাকবাংলো) মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ইউএনও নাঈম খান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএইচও) বার্নাবাস হাসদাকের উপস্থাপনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, আমাদের মর্যাদা শেষ হয়ে গেছে। হয় তো সামনের বিজয় দিবসের আগে মৃত্যু হয়ে যেতে পারে। দীর্ঘ সময় ধরে বসে থাকলেও এক গ্লাস পানি পাওয়া যায়নি। মেডিকেলে গেলে ঔষুধ পাওয়া যায় না। শীতের সময় একটা কম্বলও জুটেনা। বয়স হয়ে গেছে নানা রোগে আক্রান্ত। শীত সহ্য হয়না। দেশের জন্য লড়াই করে স্বাধীনতা এনে দিয়েছি। আর স্বাধীনতা যোদ্ধাদের তীল পরিমান সম্মান দেয়া হয়নি। এটা আমাদের কাছে অত্যান্ত দু:খ্য জনক। তবে সভাপতির বক্তব্যে ইউএনও সব অভিযোগের সমাধানের আশ্বাস দেন। বিকেল ৩ টার দিকে ডাকবাংলো মাঠে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। ম্যাচে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন বনাম তানোর ও মুন্ডুমালা পৌরসভা।

শেষ বিকেলের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা ( চারু,কারু ও স্থানীয় ভাবে উৎপাদিত পণ্যের আয়োজনে)। এবং সুবিধা জনক সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এতিম খানা ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশনের কথা বলা হয়েছে। প্রতিটি অনুষ্ঠানের উপস্থাপন করেন টিএইচও বার্নাবাস হাসদাক এবং প্রতিটি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ইউএনও নাঈম খান। অনুষ্ঠানের আয়োজক উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক, ওসি শাহিনুজ্জামান, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী নুর নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দু ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT