খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত
  একই পরিবারের ৪ জন খুন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
  তেরখাদায় সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা-ছিনতাই, থানায় অভিযোগ
  ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ
  বাড়ল জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা
  যুদ্ধে ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত, তবুও থেমে থাকেনি ইরানের শিক্ষা কার্যক্রম
  আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব : তাসনিম জারা
  তেরখাদার বারাসাতে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন এফ এম উবায়দুল্লাহ
  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার

তাহিরপুর টিটিসি দ্রুত বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কর্তৃক অনুমোদিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা সদরের আলফাত স্কয়ারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

হাওরবেষ্টিত ও শিক্ষায় পিছিয়ে থাকা তাহিরপুর উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের মনোনীত ও প্রত্যাশী প্রার্থীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জনস্বার্থ উপেক্ষা করে একটি বিশেষ মহল প্রকল্পটি বাতিল বা স্থান পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে, যা বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ কেড়ে নেবে।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হক, বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ সহ অন্যান্য বক্তারা অবিলম্বে তাহিরপুরেই প্রকল্পটি বহাল রেখে কাজ শুরু করার দাবি জানান।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT