খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  কোচিং-নোট গাইড বন্ধ করে দেব: ববি হাজ্জাজ
  শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?
  ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত
  একই পরিবারের ৪ জন খুন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
  তেরখাদায় সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা-ছিনতাই, থানায় অভিযোগ
  ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ
  বাড়ল জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা

জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময়.

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকারের সঙ্গে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণের এবং স্থানীয় সুধীজনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক রূপসা উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি, নাগরিক সুবিধা সহজীকরণ এবং জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে আরও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

এ সময় বিভিন্ন সুধীজন রূপসার বিভিন্ন সমস্যা এবং দপ্তরের কর্মকর্তারা তাঁদের দপ্তরের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম,

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো আসাদুজ্জামান আরিফ,রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আ. সবুর খান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস,

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ. আনোয়ার উল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মো. বোরহানউদ্দিন,

পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, নির্বাচন অফিসার আ. সাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সমবায় কর্মকর্তা ফরিদ আহম্মেদ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, মাসুম বিল্লাহ,

ইলিয়াজ হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান, আ. মালেক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজিমুদ্দিন,

মাওলানা হেকমত আলী, প্রধান শিক্ষক হায়দার আলী, বিউটি পারভিন, আ. সালাম,তামিম হাসান লিয়ন, ফাহাদ গাজী, শামীম হাওলাদার সহ আরো কয়েকজন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT