খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  কোচিং-নোট গাইড বন্ধ করে দেব: ববি হাজ্জাজ
  শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?
  ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত
  একই পরিবারের ৪ জন খুন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
  তেরখাদায় সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা-ছিনতাই, থানায় অভিযোগ
  ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ
  বাড়ল জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা

দেবিদ্দারে ভ্যান চালকের মরদহ উদ্ধার করেছে পুলিশ।

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক:

কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলায় মোঃ মহসীন হোসেন (৪৮) নামে এক পিকআপ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১ ডিসেম্বর) ভোররাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারের ভিড়াল্লা বাসস্ট্যান্ড এলাকার একটি মসজিদের সামনে কুমিল্লামুখী করে পার্ক করা মুরগির বাচ্চা বহনকারী একটি পিকআপ ভ্যান থেকে এই লাশ পাওয়া যায়। নিহত মহসীন গাজীপুরের কাপাশিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে নামাজ শেষে মুসুল্লিরা বের হয়ে দেখতে পান মসজিদের সামনে একটি পিকআপ ভ্যানের পার্কিং লাইট জ্বলছে। মসজিদের জায়গা খালি করতে চালককে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া মিলছিল না। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়, চালক স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে বসে আছেন। প্রথমে তাকে ঘুমিয়ে আছে মনে হলেও পরে বোঝা যায় তিনি নিস্তেজ।

স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে দেবীদ্বার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহসীনকে উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন জানান, নিহতের সঙ্গে থাকা মানিব্যাগ, কাগজপত্র, টাকা-পয়সা ও অন্যান্য জিনিস অক্ষত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি কোনো হত্যাকাণ্ড বলে মনে হয়নি। চিকিৎসকদের ধারণা—মহসীনের মৃত্যু স্ট্রোকে স্বাভাবিকভাবেই হয়েছে। তিনি আরও জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তারা এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT