খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহীতে নিরাপত্তাকর্মীকে বেঁধে ডাকাতি

[ccfic]

 

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার শেখপাড়া বড়বনগ্রাম এলাকায় অবস্থিত ইস্পাহানি চা-এর বিভাগীয় অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে।

রবিবার ভোর সাড়ে চারটার দিকে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এ ডাকাতির ঘটনা ঘটে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতরা প্রাচীর টপকে ভেতের ঢুকে প্রথমেই অফিসের দায়িত্বে থাকা দুই নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

এরপর দোতলায় অবস্থিত প্রধান অফিসকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ড্রয়ার তছনছ করে এক লাখ ৭৭ হাজার টাকা লুট করে।

এর পাশাপাশি নিচতলায় থাকা বিক্রয়কেন্দ্রের ড্রয়ার ভেঙে আরও ৩৮ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। মোট দুই লাখ ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।

ওসি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

ডাকাতদের শনাক্তে তদন্ত চলছে ও আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT