খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
  ফুয়েল পাস চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল
  ফের উত্তপ্ত মণিপুর: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা, হয়েছে সশস্ত্র সংঘর্ষ
  পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
  যশোরে শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ
  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত
  পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিক

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক:

মুন্সিগঞ্জের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও অন্তত ১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিল্টন মল্লিককে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিল্টন মল্লিককে আটক করার পর আইনগত প্রক্রিয়া শেষে রাতেই তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, ৪৬ বছর বয়সী মিল্টন দীর্ঘদিন ধরে অস্ত্রের মহড়া, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও বিস্ফোরণের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।

এর আগে চলতি বছরের ৩১ অক্টোবর যৌথ বাহিনীর অভিযানে তার বাসা থেকে ৭টি তাজা ককটেল বোমা, ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার ও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, চর এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তার গ্রুপ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুত করেছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT