খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
  ফুয়েল পাস চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল
  ফের উত্তপ্ত মণিপুর: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা, হয়েছে সশস্ত্র সংঘর্ষ
  পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
  যশোরে শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ
  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত
  পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোল্লাহাট উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

[ccfic]

রায়হান শেখ,মোল্লাহাট,বাগেরহাট,প্রতিনিধি :

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলা যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর, ২০২৫ খ্রি.) মাগরিব বাদ গাওলা ইউনিয়ন যুবদলের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান উদ্যোগ নেন মোল্লাহাট উপজেলা যুবদলের সদস্য সচিব ও লায়ন শেখ জিয়াউর রহমান।

মোল্লাহাট উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল শেখ দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে লায়ন শেখ জিয়াউর রহমান বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আজ আমরা সবাই একত্রিত হয়েছি। মহান আল্লাহ যেন তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করেন—এটাই আমাদের প্রার্থনা।”

এ সময় দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT