খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী জেলা পুলিশের নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নিকট বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম দায়িত্বভার হস্তান্তর করেছেন। আজ ২৯ নভেম্বর ২০২৫ ক্রিস্টাব্দ অপরাহ্ণে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস এ টি এম মাইনুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পূর্বে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৫তম বিসিএস উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সততা, কর্মদক্ষতা এবং পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মীদের মাঝে সুপরিচিত। রাজশাহী জেলায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি নতুনভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে অবতীর্ণ হলেন। অপরদিকে বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে আজ রাজশাহী ত্যাগ করেন। তিনি ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে রাজশাহী জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বকালীন সময়ে তাঁর নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। মাদক ও অস্ত্র উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, হারানো মোবাইল ফোন উদ্ধারের মতো বিভিন্ন সফল অভিযানে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। ফারজানা ইসলাম দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চীন ও অস্ট্রেলিয়ায় পেশাগত প্রশিক্ষণ এবং ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর এই কর্মকুশল নেতৃত্ব রাজশাহীবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT