খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

রূপসায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত.

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যর উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২৯ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শক্তিশালী নৈহাটি ইউনিয়ন পরিষদ ও আইচগাতী ইউনিয়ন পরিষদ।খেলায় নৈহাটি ইউনিয়ন পরিষদ ২-০ গোলে আইচগাতী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের হয়ে গোল দুটি করেন যথাক্রমে সালমান ও তামিম।খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সালমান। রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন পারভেজ আলম, মো. সাইফুল ইসলাম,বিল্পব কুমার সরদার।খেলাশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পিকিং শিকদার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুজিৎ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান,সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, আইচগাতী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ, নৈহাটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, শ্রীফলতলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস,প্রভাষক বাশির আহম্মেদ লালু,ক্রীড়া শিক্ষক আ. কাদের শেখ, ইউপি সদস্য মাসুম শেখ,সাইফুল ইসলাম পাইক, বশির হায়দার পল্টু, রেশমা বেগম, ফাহাদ গাজী প্রমূখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT