খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
  ফুয়েল পাস চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল
  ফের উত্তপ্ত মণিপুর: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা, হয়েছে সশস্ত্র সংঘর্ষ
  পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
  যশোরে শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ
  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

শীতে মেকআপ সুন্দর রাখার কৌশল

[ccfic]

অনলাইন ডেস্ক:শীতে ত্বক শুষ্ক- রুক্ষ হয়ে যায়। ঠোঁট ফাটার সমস্যাও দেখা দেয়। তখন মেকআপ করলেও ত্বক ভালো দেখায় না। এই সময়ে মেকআপ যাতে নিঁখুত ও স্থায়ী হয় সেজন্য কিছু কৌশল জেনে রাখুন। যেমন-ফাউন্ডেশন শীতকালে শুষ্ক ত্বকে ফাউন্ডেশন পাউডার লাগানো এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে, লিকুউড ফাউন্ডেশন ব্যবহার করুন। তাহলে ত্বক দ্রুত শোষণ করে নেবে। এসব ফাউন্ডেশনে থাকা তেল এবং ময়েশ্চারাইজিং গুণাবলীও শুষ্ক ত্বক কোমল রাখলে  সহায়তা করবে। শীতে ত্বক উজ্জ্বল দেখাবে লিকুউড ফাউন্ডেশন ব্যবহার করলে। আইশ্যাডো শীতে উজ্জ্বল এবং রঙিন আইশ্যাডো ব্যবহার এড়িয়ে চলুন। বরং হালকা গোলাপি, বাদামির মতো হালকা শেডগুলি বেছে নিন। চোখের মেকআপ সুন্দর দেখাতে স্মোকি আইশ্যাডোও বেছে নিতে পারেন।ব্লাশন ঠান্ডার কারণে শীতে ত্বক ফ্যাকাশে দেখাতে পারে। নিজেকে প্রাণবন্ত দেখাতে দ্রুত এবং সহজ উপায়ের কথা ভাবছেন? তাহলে দুই গালে ব্লাশন ব্যবহার করুন। এক্ষেত্রে পীচ বা গোলাপি ব্লাশন বেছে নিতে পারেন। ব্রোঞ্জারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এটি ব্যবহারে তাৎক্ষণিকভাবে ত্বক উজ্জ্বল দেখাবে। লিপ বাম এবং লিপস্টিক ফাটা ঠোঁটের কারণে সুন্দর সাজও ম্লান দেখায়। তাই শীতকালে, সব সময় ব্যাগে চ্যাপস্টিক বা লিপ বাম রাখুন। শীতকালে ঠোঁটের শুষ্কতা রোধে লিপবাম লাগানো সবচেয়ে ভালো উপায়। চেহারায় উজ্জ্বলতা আনতে গাঢ় রঙের লিপস্টিক লাগাতে পারেন। মুখে হালকা মেকআপ থাকলেও গাঢ় লিপস্টিক আপনাকে আলাদা করে তুলবে। ফেসমাস্ক শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ফেসমাস্কের জুড়ি নেই। প্রতি সপ্তাহে ৫ থেকে ১৫ মিনিটের জন্য একটি শিট মাস্ক লাগালে ত্বক সুন্দর থাকবে। মেকআপ করলেও তখন ভালো দেখাবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT