খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

বাগমারায় বিএনপি প্রার্থীর জনসভা শনিবার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভাকে ঘিরে এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।দলীয় সূত্র জানায়, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি নির্বাচনী পরিস্থিতি, দলের কেন্দ্রীয় কর্মসূচি এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে জানা গেছে।সভাপতিত্ব করবেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন শাহ। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশ নেবেন।আগামীকালের জনসভাকে সফল করতে সারাদিনজুড়ে মাঠ পরিষ্কার, মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম বসানো এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করেছেন নেতাকর্মীরা। বিকেলে জেলা বিএনপির একটি দল জনসভাস্থল পরিদর্শন করে অগ্রগতি পর্যবেক্ষণ করেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর হামিরকুৎসায় বড় রাজনৈতিক সমাবেশ হতে যাচ্ছে। ফলে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ডিএম জিয়াউর রহমান জিয়ার প্রথম বড় নির্বাচনী শোডাউন হওয়ায় জনসভাটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন দলীয় কর্মীরা।বিএনপির স্থানীয় নেতারা আশা করছেন, শনিবারের জনসভায় কয়েক হাজার মানুষের অংশগ্রহণ হবে এবং এতে বাগমারা অঞ্চলে দলের নির্বাচনী প্রচারে নতুন গতি তৈরি হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT