খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  কোচিং-নোট গাইড বন্ধ করে দেব: ববি হাজ্জাজ
  শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?
  ট্রাম্পের হুমকিতেও অনড় ইরান, শঙ্কা থাকলেও বৈঠকের ইঙ্গিত
  একই পরিবারের ৪ জন খুন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
  তেরখাদায় সাংবাদিক ও কৃষি উদ্যোক্তার ওপর হামলা-ছিনতাই, থানায় অভিযোগ
  ২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ
  বাড়ল জ্বালানি তেলের দাম, শেয়ারবাজারে অস্থিরতা

খুলনার দিঘলিয়ায় ‘এসকে ইন্টারন্যাশনাল একাডেমি’র যাত্রা শুরু

[ccfic]

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ,বিশেষ প্রতিনিধি :

খুলনা জেলার দিঘলিয়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল নতুন শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন প্রতিষ্ঠান ‘এসকে ইন্টারন্যাশনাল একাডেমি’। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা ও পেশাজীবী মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি এস কে আকিব রহমান কারান। প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু। বক্তারা বলেন, আধুনিক বিশ্বে প্রতিযোগিতামূলক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এসকে ইন্টারন্যাশনাল একাডেমি এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, ভাষা দক্ষতা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে বিভিন্ন ধরণের শিক্ষামূলক ও ক্যারিয়ার-কেন্দ্রিক সেবা চালু করেছে।একাডেমিটির অফারকৃত প্রধান প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে-আইটি কোর্স ও আন্তর্জাতিক সার্টিফিকেশন: কম্পিউটার বেসিক, উন্নত ইংরেজি (IELTS-standard), গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং বেসিকসহ আন্তর্জাতিক সার্টিফিকেশন ট্র্যাক।একাডেমিক ভর্তি সহায়তা: দেশ-বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন, ফর্ম পূরণ ও দিকনির্দেশনা।চাকরি ও ভিসা পরামর্শ: বিদেশে চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার গাইডলাইন, ভিসা ডকুমেন্টেশন, সাক্ষাৎকার প্রস্তুতি ইত্যাদি।প্রতিষ্ঠান জানায়, নিবন্ধন এবং ভর্তি ফর্ম সংবাদ সম্মেলন ও উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই পাওয়া যাচ্ছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগামী ১ জানুয়ারি স্ক্রিনিং/ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে ২ ফেব্রুয়ারি।এই একাডেমির নেতৃত্ব দলে রয়েছেন-চেয়ারপারসন: সহযোগী অধ্যাপক মেজর ড. এসকে হাবিবুর রহমান।প্রতিষ্ঠাতা ও সভাপতি: এস কে আকিব রহমান কারান।লিড ডেলিগেট ও প্রেস সেক্রেটারি: সিফাত আল মাহফুজ ইফতি।টিম ডেলিগেটস: হাসনা হাবিব রাইমা, সিফাত শহরীন, আরাভ চৌধুরী ও অর্ণব নিলয় দাস।এসকে ইন্টারন্যাশনাল একাডেমি জানিয়েছে, আধুনিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে আগ্রহী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT