খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক:

সোশ্যাল মিডিয়া (সামাজিক মাধ্যম) ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।এ সম্মেলনে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সারাদেশের ১৮ অঙ্গ ইউনিয়নের প্রতিনিধিরাও অংশ নেন। বিকেলে কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।বিএনপির মহাসচিব বলেন, আজকে সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার কোনো দায়বদ্ধতা নেই। যা খুশি তা-ই বলা যায়। দল, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ীদের সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালানো হয়। এতে গণতন্ত্র শক্তিশালী হয় না।তিনি আরও বলেন, বাংলাদেশ আজ একটা সমস্যায় দাঁড়িয়েছে। যেটা আমার কাছে মনে হয়, এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা। মব ভায়োলেন্স তৈরি; মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে। একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। এতে আমাদের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।তিনি বলেন, এখানে মিয়া গোলাম পরওয়ার (জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল) সঠিক কথা বলেছেন। সাংবাদিকদের দাবি-দাওয়া এবং ইউনিয়নের যে কাজ, দাবিদাওয়া নিয়ে মালিকপক্ষ অথবা সরকারের সঙ্গে দেনদরবার; এতে গুরুত্ব দেওয়া উচিত। কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। সে হোক বিরোধী বা সরকারি দল।মির্জা ফখরুল বলেন, আমরা সবাই নির্বাচন চাই। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অন্যের মতপ্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। ঐক্য থাকবে মূল জায়গায়, কিন্তু ভিন্নতা থাকবে। গণতন্ত্রের মূলকথা– আমি আপনার সঙ্গে একমত হবো না। কিন্তু আপনার মতপ্রকাশের স্বাধীনতাকে আমি রক্ষা করব।তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। তার সম্পর্কে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হয়।মির্জা ফখরুল বলেন, আমরা ৩১ দফায় পরিষ্কার করে বলেছি– গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব। এ ব্যাপারে আমাদের অঙ্গীকার পরীক্ষিত।তিনি আরও বলেন, এখানে এক ভাই বলেছেন চ্যানেল ওয়ানের কথা। চ্যানেল ওয়ানকে আপনারা বিএনপির সঙ্গে জড়াচ্ছেন কেন? এটা ব্যক্তিমালিকানাধীন একটি প্রতিষ্ঠান। ব্যক্তিমালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করা ঠিক হবে না। এই জায়গাগুলো আপনাদের বিবেচনা করা দরকার। আপনি যদি আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে চান; চাকরি বা অন্য ক্ষেত্রে আপনার ইউনিয়নকে আরও শক্তিশালী হতে হবে। আপনাদের শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে। কোনো দলের লেজুড়বৃত্তি না করে দাঁড়াতে হবে।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং বাইরে সাংবাদিক ইউনিয়নের বিভক্তি। সাংবাদিকদের ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে গোটা জাতিকে ঐক্যের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারব।বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল ও প্রচার সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবদুল হাই শিকদার, হাসান হাফিজ, এলাহী নেওয়াজ খান সাজু, সৈয়দ আবদাল আহমেদ, শহিদুল ইসলাম, খুরশীদ আলম, মুন্সি আবদুল মান্নান, বারেক হোসাইন, বিএফইউজের এরফানুল হক নাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT