খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

ধর্ম নাগরিকের ব্যাপার, জবরদস্তি চলবে না: জামায়াত আমির

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ধর্মীয় বিশ্বাসকে নাগরিকের নিজস্ব ব্যাপার বলে আখ্যা দিয়েছেন। মুখে নয় কাজের মাধ্যমে জামায়াত নারী স্বাধীনতা বিষয়ে জবাব দেবে জানিয়ে তিনি বলেছেন, সুষ্ঠু নির্বাচন যে দলই জয়ী হোক অভিনন্দন জানাব।শুক্রবার রাজধানীর ভাসানটেকে ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান।শনিবার শুরার সমাপনী অধিবেশনে জামায়াতের নির্বাচনী কর্মপরিকল্পনা অনুমোদিত হবে। অমুসলিম এবং নারীদের সংসদ নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত হতে পারে এ অধিবেশনে।এদিন সকালে সমাবেশে শফিকুর রহমান বলেছেন, ধর্মীয় কোনো বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার। এখানে কোনো জোরজবরদস্তি চলবে না। আগামী নির্বাচনে জামায়াতের হয়েও ভিন্ন ধর্মাবলম্বীদের কেউ কেউ ইনশাআল্লাহ সংসদ সদস্য পদে লড়াই করবে। এর মাধ্যমে জাতিকে ঐক্যের জায়গায় আনতে চায়।ভাসানটেকের বিআরপি মাঠে দাঁড়িপাল্লার প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের পক্ষে ভোট প্রার্থনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আশা ছিল ফ্যাসিবাদ খতম হবে। কিন্তু একাংশ বিদায় নিলেও, ফ্যাসিবাদ রয়ে গেছে।ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে জামায়াত আমির বলেছেন, জনগণ যে দলের কর্মসূচিকে সমর্থন করবে, বাছাই করে নেবে, তাদের অভিনন্দন জানানোর জন্য জামায়াত এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। যদি জনগণ জামায়াতকে বেছে নেয়, তাহলে রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব, আপনারাও সমর্থন দেবেন, অভিনন্দন জানাবেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা দেশ গড়ব।বিএনপি আগেই জানিয়েছে, নির্বাচনে জয়ী হলে জামায়াত বাদে ফ্যাসিবাদবিরোধী বাকি সব দলকে নিয়ে সরকার গঠন করবে।দলটির এই অবস্থানের প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেছেন, তাদের বিনয়ের সাথে বলব, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় জামায়াতকে নির্বাচিত করে, আমরা ইনশাল্লাহ আপনাদের বাদ দেব না। বিভক্ত জাতি আর দেখতে চাই না। যারা বিভক্ত করে তারা জাতির দুশমন।বিএনপির প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেছেন, জনগণের ম্যান্ডেট পাবে না চিন্তায় কোনো কোনো জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জামায়াতের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে। কোথাও মা-বোনদের ওপর হামলা করা হচ্ছে।জামায়াত ক্ষমতায় গেলে নারীদের বন্দি করা হবে- এ অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, মুখে নয়, কর্মের মাধ্যমে ইনশাআল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব। এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ। জনগণ নিজের সরকার চায় না। এমন সরকার চায় না, যাদের মদদে চাঁদাবাজি হবে।জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বের সমাবেশে ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এসএম খালিদুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তৃতা করেন।জাতীয় পতাকার রঙে সমাবেশ মঞ্চ করায় সামাজিকমাধ্যমে এর সমালোচনা হয়। দাবি করা হচ্ছে, এর মাধ্যমে জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে। তবে জামায়াত সমর্থকরা বিএনপি, আওয়ামী লীগ এবং প্রধান উপদেষ্টার পুরোনো কর্মসূচির ছবি দিয়ে পাল্টা জবাবে বলেছে, লাল-সবুজ রঙে নিয়মিতই সমাবেশ মঞ্চ তৈরি হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT