খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের হাতে শিশু খুন

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শাসন করতে গিয়ে মায়ের হাতে শিশু খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের সুমন আলীর ছেলে আসিক (১১)। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নিজ বাড়িতে শিশু সন্তান আসিককে শাসন করতে গিয়ে কিল-ঘুষি ও লাথি মারে আলেয়া বেগম।

এ সময় শিশুটি স্পর্শকাতর স্থানে আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যায়। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী বিষয়টি নিশ্চিত করে বলেন, শাসন করতে গেলে মায়ের আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে। থানা পুলিশে খবর দেয়া হয়েছে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, খবর পেয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT