খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

চাঞ্চল্যকর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলার মূলহোতা আজিজুল মোল্লা গ্রেফতার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর পুঠিয়ায় প্রতিবন্ধী যুবতীকে একাধিকবার ধর্ষণ মামলায় এজাহারনামীয় মূলহোতা আজিজুল মোল্লাকে যৌথ অভিযানে গ্রেফতারকরেছে র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-১, উত্তরা, ঢাকা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মোমেনশাহ রোডের টি আই সি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠার সময় থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জঙ্গি দমন, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধী গ্রেফতার, ধর্ষণ-অপহরণসহ মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ মামলাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে আসছিলো র‍্যাব। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ২৫ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী এক যুবতী, যিনি পুঠিয়া থানার দমদমা গ্রামে তার দাদির সঙ্গে থাকেন। তার বাবা-মা ঢাকায় কর্মরত। তারই চাচা আজিজুল মোল্লা তাকে গত ২২ অক্টোবর দুপুরে বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরে ঢুকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময় একই স্থানে ভিকটিমকে পুনরায় ধর্ষণ করেন। এক পর্যায়ে বিষয়টি ভিকটিমের দাদির নজরে এলে তিনি বিষয়টি ভিকটিমের বাবা-মাকে জানান। এরপর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ সালের সংশোধনী অধ্যাদেশের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি দেশে বিভিন্ন গণমাধ্যমে আলোড়ন তোলে। পুলিশ ও অন্যান্যআইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব-১ এর যৌথ দল গাজীপুরে অভিযান চালিয়ে আজিজুল মোল্লাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে। গ্রেফতারকৃতকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT