খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

ডুমুরিয়ায় ক্রিয়েশন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

[ccfic]

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি :বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেলে ডুমুরিয়া উপজেলা সদরে ক্রিয়েশন কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ।সকাল থেকে শিশু ও তাদের মায়েরা বাহারি পোশাকে সজ্জিত হয়ে বিদ্যালয়ের মাঠে সমবেত হন। সারাদিনব্যাপী নানা ক্রীড়া, শরীরচর্চা, নৃত্য, কবিতা ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐসব প্রতিযোগিতা ও যেমন-খুশি-তেমন-সাঁজো প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।ক্রিয়েশন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ কাজী সুরাইয়া’র সভাপতিত্বে শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য শুভেচ্ছা ও অভিনন্দন: প্রথমে তিনি উপস্থিত সকলকে, বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা এবং আয়োজকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।খেলার গুরুত্ব: তিনি শিক্ষাজীবনে খেলাধুলার অপরিহার্যতা ও এর বহুমুখী উপকারিতা ব্যাখ্যা করেন। তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতার জন্ম দেয়।স্পোর্টসম্যানশিপ (Sportmanship) বা ক্রীড়াসুলভ মনোভাব: তিনি শিশুদেরকে জয়-পরাজয়কে সমানভাবে মেনে নেওয়ার গুরুত্ব শেখান। তিনি বলেন, অংশগ্রহণই সবচেয়ে বড় কথা। হারলেও হতাশ না হয়ে বরং ভালো খেলার চেষ্টা করাই আসল শিক্ষা।তিনি বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে সমবেত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, জীবনের শুরু থেকেই শিশুদের মেধা বিকাশের জন্য অভিভাবকদের সচেতনতাই খুব জরুরি। শুধু প্রতিযোগিতা নয়, ভালো মানুষ হিসেবে আপনার শিশুকে গড়ে তুলতে হবে। ঐ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজী আব্দুল্লাহ, আনোয়ার হোসেন, জয়ন্ত বৈরাগী, শিক্ষক- শায়লা শারমিন, জেসমিন আখতার, পিয়া খান, সাইফুল ইসলাম প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT