খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় দুই মাথাওয়ালা নবজাতকের জন্ম

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

নওগাঁ শহরের একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে প্রাইম ল্যাব হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিন্তু জন্মের প্রায় এক ঘণ্টা পরই শিশুটি মৃত্যু বরণ করে।

শিশুটির বাবা রকি এবং মা আরিফা- দুজনই শহরের চকপ্রসাদ কলিপাড়া, নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রসববেদনা শুরু হলে আরিফাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির শরীর এক হলেও মাথা ছিল দুটি। দুটি মুখমণ্ডলে ছিল চারটি চোখ, দুটি নাক, দুটি মুখ ও চারটি কান।

জন্মের পরপরই বিভিন্ন জটিলতার কারণে নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক সারওয়ার কামাল চঞ্চল। তিনি বলেন, “দুটি মাথা থাকলেও এটি যমজ শিশুর মতো নয়; দেহ ও যৌনাঙ্গ একটাই ছিল। শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT