খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

ঝিকরগাছায় বর্ণীল ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যশোরে

[ccfic]

 খুলনার সময়ের খবর ডেস্ক: ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঝিকরগাছা সেবা সংগঠনের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান দীপুর সার্বিক তত্বাবধানে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালিত হয়। সেবা সংগঠন এর স্বেচ্ছাসেবক প্রিন্স কবীর, আশিক হোসেন, নাজমুল হোসেন, স্মৃতি এবং সুমাইয়া অত্র শিবিরে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেন। রক্তের গ্রুপ পরীক্ষা শিবির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের, সেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী হাসান দীপু, বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সেবা সংগঠনের সহ সভাপতি মীর ফারুখ আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক সায়েদ আলী, সদস্য মাসুদ হোসেন, আরমান হোসেন জিম, মিডিয়া ব্যক্তিত্ব নাজমুল হোসেন, মিজানুর রহমান, বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের আল আমিন, নেওয়াজ মোর্শেদ, প্রিন্স রমজান, আব্দুল্লাহ আল সাবাহ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বর্ণীল সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান দীপুর হাতে সন্মাননা স্মারক তুলে দেন সাদা মনের মানুষ সায়েদ আলী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT