খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ মাটি কাটায় অভিযান, এস্কেভেটর অকেজো করে জব্দ

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফসলি জমির টপসয়েল রক্ষায় উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে অকেজো করা হয়েছে। বুধবার রাত ১১টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার মধুখালি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি কেটে মাটি পরিবহনের প্রস্তুতি চলছিল এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবহনসংক্রান্ত সুযোগ-সুবিধা না থাকায় জব্দকৃত এস্কেভেটরটি ঘটনাস্থলেই অকেজো করা হয় বলে প্রশাসন জানিয়েছে। ফসলি জমির উর্বর টপসয়েল রক্ষার্থে এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT