খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

বাগমারার হাট-গাঙ্গোপাড়া বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ বারীর গণসংযোগ

[ccfic]

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর বাগমারা উপজেলার হাট-গাঙ্গোপাড়া বাজারে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটায় হাট-গাঙ্গোপাড়ায় গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল বারী।হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে থেকে গণসংযোগ শুরু হয়। পরে বাজারের ব্যবসায়ী, পথচারী সহ সুধীজনদের সাথে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার লক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেই সাথে দলীয় নেতা কর্মী সাথে নিয়ে হাট গাঙ্গোপাড়া বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন ডাক্তার আব্দুল বারী।ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় কালে জামায়াতের এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারী বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। যার যা প্রাপ্য, তাকে তা দেওয়া হবে। ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জামায়াত সবসময় দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে।”প্রধান অতিথি আরো বলেন, “মা-বোনদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”গণসংযোগে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য আহাদ আলী কবিরাজ, উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, আউচপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর আল আমিন, সেক্রেটারি সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়নের আমীর সাহার আলী, সেক্রেটারি আমিনুল ইসলাম, নরদাশ ইউনিয়নের আমীর মমতাজুল ইসলাম, সেক্রেটারি আল মামুন, গোবিন্দপাড়া ইউনিয়নের আমীর বাবুল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম , বাগমারা পশ্চিম শিবিরের সভাপতি মিকদাদ হোসেন প্রমুখ। এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT