খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

রাজশাহীতে রস ছাড়াই তৈরি হচ্ছে খেজুরের ভেজাল গুড়

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে খেজুরের রস ছাড়াই ভেজাল গুড় তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) সকালে বাঘা উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে দেখা যায়, খেজুরের রস ব্যবহার না করে চিনি, রং, চুন এবং হাইড্রোজ মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছে।কারখানার মালিক মোছা. লাকি সাংবাদিকদের বলেন, তিনি রস ব্যবহার করেন না- এটি চিনি গুড়, যা গোপালপুর, লালপুরসহ বিভিন্ন মোকামে সরবরাহ করা হয়। অভিযানের খবর পেয়ে তার স্বামী পারিয়ে যায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইবরাহিম হোসেন বলেন, গোপন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এখানে গুড়ের চেয়ে চিনির পরিমাণ বেশি পাওয়া গেছে, রসের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান, সচেতনতা বাড়ানো এবং ভেজাল নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ভেজাল গুড় তৈরির তথ্য পাওয়া যাচ্ছিল। ক্ষতিকর কেমিকেল মিশিয়ে এগুলোকে খেজুর ও আখের গুড় হিসেবে বাজারজাত করে মানুষকে ক্ষতির মুখে ফেলা হচ্ছিল। ভেজাল প্রতিরোধে র‌্যাব সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও অভিযান চলবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT