
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহীর পবার চরে রাস্তা আরসিসি পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের পদ্মানদীর পাড় চরমাঝারদিয়াড় থেকে চরনবীনগর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই রাস্তা পাকাকরণ হবে।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পবা উপজেলা এলজিইডি’র কর্মকর্তা প্রকৌশলী মো. মোকবুল হোসেন, সহকারি প্রকৌশলী আয়তুল্লাহ বেহেস্তি, প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপসহকারি প্রকৌশলী ফিরোজ মাহমুদ।এক হাজার একশো মিটারের এই রাস্তা নির্মাণের প্রাক্কলিক ব্যয় ধরা হয়ে প্রায় দুই কোটি ৬২ লাখ টাকা। কিন্তু কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ প্রায় দুই কোটি ৩৬ লাখ টাকা চুক্তিমূল্যে এ নির্মাণ কাজ সম্পন্ন করবে। কাজ শেষের নির্ধারিত সময় ধরা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে রাস্তাটি নির্মাণ হচ্ছে।
এদিকে এ কাজের জন্য চরবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। চরের বাসিন্দা শামিম বলেন, চরের মধ্যে বর্ষার দিনে কাদা পানিতে এবং খরার সময়ে ধুলা বালিতে হাঁটা যেত না। এসব সময়ে রুগি ও প্রসূতি মাতাকে মেডিকেলে নিতে অনেক কষ্ট হতো। এখন থেকে পাকা রাস্তা দিয়ে মানুষ গাড়ি চলাচল করবে।
