খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

রাজশাহীতে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ এলাকায় গভীর রাতে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে বেঁধে রেখে হিমাগারে প্রবেশ করে লুটপাট চালায়।কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল খালেক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ৬-৭ জনের একটি ডাকাত দল কোল্ড স্টোরেজে প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তাকর্মীদের ইনচার্জ আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে নিরাপত্তাকর্মী সাহেব আলী, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহকে অস্ত্রের মুখে দড়ি দিয়ে বেঁধে ফেলে।

ডাকাতরা প্রথমে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ভিতরে প্রবেশ করে এবং প্রায় ৩০ মিনিট অবস্থান করে। এসময় অফিস কক্ষের ড্রয়ার ভেঙে চার লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ তানোর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছে।

বিষয়টি নিয়ে কথা বলতে তানোর থানার ওসি আফজাল হোসেন, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমকে ফোন করা হলেও তারা সাড়া দেননি।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম দুপুরে বলেন, তিনি বিষয়টি জানেন না- খোঁজ নিয়ে জানাবেন। তবে পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।এর আগে গত ৬ আগস্ট রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে ‘দেশ কোল্ড স্টোরেজে’ এ নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে যায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT