খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

রাজশাহীতে বন্ধ ঘর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় তিন দিন ধরে বন্ধ থাকা একটি কক্ষ থেকে তানভীর কুরাইশী জামি (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চারতলা ভবনের তৃতীয় তলার বন্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে পাঠানো হয়।

বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভবনের নিচতলা ও দ্বিতীয় তলায় একটি কোচিং সেন্টার পরিচালিত হয়। তৃতীয় ও চতুর্থ তলায় বসবাস করতেন তানভীর কুরাইশী। গত দুই দিন ধরে ভবনের ভাড়াটিয়ারা পানির সংকটে ছিলেন। শুক্রবার বিকেলে তারা বাড়ির মালিককে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে থানায় খবর দেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে কক্ষে তানভীর কুরাইশীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি সেখানে একাই বসবাস করতেন। ঘটনাস্থলে তার কোনও স্বজনকেও পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, তানভীর কুরাইশী স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT