খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

ভূমিকম্পে ঢাকাসহ দেশের কোথায় কী ঘটল

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদীতে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ঢাকা অদূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় এর প্রভাব বেশি অনুভূত হয়। ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি আটতলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে পৌঁছে। তবে ভবনের পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিলো। এছাড়াও  সেখানকার ভবনের র‌্যালি ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে।

খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা ভবনে ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

বারিধারার ব্লক-এফ, রোড-৫-এর একটি বাসায় আগুন লাগার খবর পাওয়া যায়। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। তবে আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।

রাজধানীর সূত্রাপুরের স্বামীবাগ এলাকায় একটি আটতলা ভবন হেলে পড়ে। এটি অন্য একটি ভবনে আটকে আছে। সূত্রাপুর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে যায়।

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কলাবাগানের আবেদখালী রোড়ে একটি সাততলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল।

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন লাগে। গজারিয়া ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি একটি মাঝারি শ্রেণির ভূমিকম্প বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল।

ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন একালার মানুষ আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসেন। রাজধানীর পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সমকালের নারায়ণগঞ্জের আড়াইহাজার প্রতিনিধি জানান, সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন শুরু হয়ে তা কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এসময় আতঙ্কিত হয়ে মানুষজন ছুটাছুটি করতে থাকে। ঘর থেকে বেড়িয়ে রাস্তায় নেমে পড়ে।

আড়াইহাজারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হঠাৎ জানালার পাশে এসে দেখি, পুকুরের পানিতে প্রচুর ঢেউ হচ্ছে। তখন দ্রুত নিরাপদ স্থানে চলে আসি। বাইরে এসে দেখি, আতঙ্কিত মানুষ ঘর থেকে রাস্তায় বেড়িয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটে প্রচণ্ড ঝাকুনিতে ঘরবাড়ি কেঁপে ওঠে। বিভিন্ন পাড়ামহলার মানুষজন ভয়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT