
খুলনার সময়ের খবর ডেস্ক :
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নিচে ছিটকে পড়লে একজন পথচারীসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নিমতলা বিশ্বরোড এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এতে নিচে হাঁটাচলা করা এক পথচারী ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং গাড়ির দুই আরোহীও মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
