খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

দুর্গাপুর পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন সহকারী কমিশনার (ভূমি) লাইলা নূর তানজু

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও দুর্গাপুর পৌরসভার প্রশাসক লাইলা নূর তানজু। বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে চলমান রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার কার্যক্রমের মান, অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। পরিদর্শনকালে স্থানীয় প্রতিনিধিসহ পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) লাইলা নূর তানজু সরু ইট-বিছানো রাস্তার নির্মাণ কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। রাস্তার দু’পাশের কাঁচা বাড়িঘর, ড্রেন ও স্থাপনা ঘুরে দেখেন তিনি এবং সংশ্লিষ্টদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে কথা বলেন। কাজের গুণগত মান নিশ্চিত করতে দিকনির্দেশনাও দেন তিনি। পরিদর্শন শেষে তিনি জানান পৌরবাসীর কল্যাণে চলমান সব উন্নয়ন প্রকল্প দ্রুত ও মানসম্পন্নভাবে বাস্তবায়ন করা হবে। জনস্বার্থে এ ধরণের উন্নয়ন কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের আশা, এই ধরনের সক্রিয় তদারকি পৌরসভার উন্নয়নকে আরও গতিশীল করবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT