খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

চাঁপাইনবাবগঞ্জে ২০০ গ্রাম হেরোইন সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে নিষিদ্ধ মাদক হেরোইন পরিবহনের সময় ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, সিপিসি-১। শনিবার (১৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল সদর থানাধীন দ্বারিয়ারপুর গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং-এর সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মোমিন আলী (২৩), পিতা-মোঃ মাহবুর রহমান মোঃ নাসিম উদ্দিন (২৪), পিতা-মোঃ তাইনুসুর রহমান মোঃ লতিফুর রহমান (২৩), পিতা-মোঃ জোবেদ আলী তিনজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর এলাকার বাসিন্দা। র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সব ধরনের অপরাধ নির্মূলে তারা নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ওই দিন চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী টহল চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দ্বারিয়ারপুর বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৫ মিডিয়া সেল জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT