খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

নওগাঁয় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, চোরাই বৈদ্যুতিক মিটার উদ্ধার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
নওগাঁ জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিকট থেকে তিনটি চোরাই বৈদ্যুতিক মিটার, একটি মিটার কাটার যন্ত্র, বৈদ্যুতিক তার, মিটার কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার ২০টি সরঞ্জাম এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানাধীন একটি এগ্রো ইন্ডাস্ট্রিজ (রাইস মিল) এবং সদর থানাধীন মোঃ হাফিজুর রহমান (৫৮) এর নিজস্ব জমিতে ডিপ টিউবওয়েলের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক মিটার চুরি হয়। চোরেরা মিটার চুরি করার পর তার স্থানে কাগজে মোবাইল নম্বর লিখে, মিটার ফেরত পেতে বিকাশে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিল।নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ সাফিউল সারোয়ার বিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে চক্রের সাতজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এ সংক্রান্তে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT