খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

[ccfic]

মোঃ রবিউল হোসেন খান , খুলনা : খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খুলনা নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহরা উপলক্ষ্যে উন্নয়নের জন্য মেরিটাইম ডোমেনে সমন্বয় ও সহযোগীতা বৃদ্ধি করা সমুদ্র সচেতনতা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জানুয়ারী দুপুর বেলায় খুলনাস্থ নৌবাহিনী ঘাটি বানৌজা তিতুমীরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কমান্ডার খুলনা নৌঅঞ্চল রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে খুলনা শিপইয়ার্ডের জিএম ক্যাপ্টেন মো: জুলহাস উদ্দিন আহমেদ, মোংলা বন্দর কতৃপক্ষ এর হারবার মাস্টার ক্যাপ্টেন মো: শফিকুল ইসলাম, কমান্ডার মো: রাশেদুল করিম,অধিনায়ক বিসিজিএস মনসুর আলী,কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান, অধিনায়ক বানৌজা নিশান উপস্থিত ছিলেন। এছাড়া বিআইডব্লিউটিএ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মিজানুর রহমান ভুইয়া এবং মৎস্য অধিদপ্তর খুলনার সিনিয়র সহকারী পরিচালক, মো: মনিরুল মামুন আলোচক হিসেবে সেমিনারে অংশগ্রহণ করেন। এ সেমিনারে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন,মোংলা বন্দর কতৃপক্ষ,কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট সহ খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা ব্রু- ইকোনমির উন্নয়নে একটি সমম্বিত কর্ম পরিকল্পনা প্রনয়নের উপর গুরুত্বারোপ করেন।কমান্ডার খুলনা নৌঅঞ্চল তার উদ্ধোধনী বক্তব্যে ব্রু- ইকোনমি সহ মেরিটাইম সেক্টর সংশ্লিষ্ট সকলকে সচেতনতা ও পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে একসাথে কাজ করার আহবান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT