খুলনা, বাংলাদেশ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য বিভাগের জরুরী পরিদর্শন ও পরামর্শ
  মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 
  জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
  ইউপি নির্বাচন ঘিরে ছাগলাদাহে মাঠে মোস্তাক আহমেদ, গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
  শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না
  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা
  মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত
  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত  ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন

রংপুরে মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক : রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চুরির সন্দেহে সোহেল মিয়া (২৭) নামে এক যুবককে দুই দিন আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহত সোহেল উপজেলার বড়বালা ইউনিয়নের পূর্ব বড়বালা গ্রামের আজাদুল হক ওরফে ক্যাতা মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।পরিবারের অভিযোগ, গত সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গ্রামপুলিশ সদস্য মনারুল ইসলাম সোহেলকে বাড়ি থেকে ডেকে স্থানীয় বালুয়া বাজারে নিয়ে যান। সেখানে কয়েকজন যুবক তাকে মারধর করে ইউপি সদস্য আশরাফুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। আশরাফুলের ভাতিজির জামাতার মোটরসাইকেল চুরির সন্দেহে সোহেলকে দুই দিন ধরে আটকে রেখে নির্যাতন করা হয়।বুধবার রাত ১০টার দিকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের সদস্যদের ডেকে এনে সাদা স্ট্যাম্পে মুচলেকা নিয়ে সোহেলকে হস্তান্তর করা হয়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।নিহতের বাবা আজাদুল হক বলেন, “আমার ছেলেকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা সবাই প্রভাবশালী। আমি বিচার চাই।”অভিযুক্ত ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, “আমার জামাইয়ের মোটরসাইকেল চুরির ঘটনায় সোহেলকে ধরে আনতে বলেছিলাম, এটা সত্য। তবে আমরা শুধু হালকা শাসন করেছি, সে কীভাবে মারা গেল জানি না।”মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT