খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি
  ৪০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে প্রতিবাদ সমাবেশে এমপি এজাজ জ্বালাও-পোড়াও, পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে নিষিদ্ধ আ’লীগ
  ডুমুরিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন জাতীয়তাবাদী দল-বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে এইচ, এম সেলিম উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ ইসমাইলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।রোববার (২২ নভেম্বর) প্রকাশিত কমিটির তালিকায় আমান উল্লাহ আমান, মোহাম্মদ আবদুল্লাহ, বেলাল উদ্দিন, নুর আহমদ, লোকমান হাকিম, মোস্তাক আহমদ, ছৈয়দুল হক, নুরুল ইসলাম, আবুল কাসেম ও মোবারক হোসেনকে সহ-সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শাহজাহান কে মনোনীত করা হয়েছে।কমিটিতে যুব, ছাত্র, কৃষি, ধর্ম, মহিলা, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পুনর্বাসন এবং ক্রীড়া ও যুববিষয়ক সম্পাদকীয় পদের পাশাপাশি সদস্য হিসেবে অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে।তালিকায় স্বাক্ষর করেছেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবদুল কালাম (চেয়ারম্যান) ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।।নতুন কমিটি প্রকাশের মধ্য দিয়ে পোকখালী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।এদিকে নতুন কমিটি গঠনের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে এইচ, এম সেলিম উদ্দিন বলেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে তার সাথে পরামর্শ করা হয়নি। তিনি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন। উপজেলা নেতৃবৃন্দ এ ব্যাপারে তাকে ডাকলেও মতামত নেননি।অন্যদিকে প্রকাশিত কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক রুবেল একই সুরে ক্ষোভ জানিয়ে বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে তার সাথেও কোন কথা বলা হয়নি।তালিকায় স্বাক্ষরকারী ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ জানান, নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের তৈরিকৃত তালিকা মতে আমরা এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছি। তবে এটা সত্য যে, টপ পাঁচে আসতে অনেকে আগ্রহী থাকলেও সকলকে দেয়া সম্ভব নয়। আবার অনেকে কাঙ্খিত পদ না পেয়ে নানা কথা বলতে পারেন।সরাসরি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল জানান, চাইলেও তো সবাইকে পোস্টে দেয়া যায় না। তাই অনেকের মান অভিমান থাকতে পারে। কমিটি গঠন বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আগে কথা বলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কমিটি প্রকাশ হওয়ার পরই তো তারা জানবেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT