খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

ঘূর্ণিঝড়ের শঙ্কা কাটিয়ে দুবলার চরে ছুটছেন পুণ্যার্থীরা, রাস উৎসব শুরু আজ

[ccfic]

কয়রা(খুলনা): বিএম আলামিন:-ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা কাটিয়ে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূজা শুরু হচ্ছে আজ রোববার। রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত ট্রলারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। বন বিভাগের পাস-পারমিট নিয়ে প্রয়োজনীয় খাবার ও সরঞ্জামসহ তাঁরা রওনা হয়েছেন।আজ রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী রাস পূজা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো পুণ্যার্থীর সমাগম হওয়ার কথা রয়েছে।রাস পূজা উপলক্ষে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্য প্রাণী রক্ষায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বন বিভাগ। পুণ্যার্থীদের চলাচলের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি পথ। নির্ধারিত পথের যেকোনো একটি ব্যবহার করে দিনের বেলায় চলাচল করতে হবে। এ ছাড়া সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি।পূজায় অংশ নিতে আসা পুণ্যার্থীরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ফরেস্ট স্টেশন থেকে পাস-পারমিট সংগ্রহ করছেন। চাঁদপাই স্টেশন থেকে এ পর্যন্ত ২৯০টি ট্রলারের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি ট্রলারে ২০ থেকে ৩০ জন পুণ্যার্থী ও দর্শনার্থী রয়েছেন বলে জানিয়েছে বন বিভাগ।খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে আগত পুণ্যার্থী সনজয় মন্ডল বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা ৩০ জন ট্রলারে করে এসেছি। এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। তিন দিনের জন্য মাঝারি আকারের ট্রলারটি ৩০ হাজার টাকায় ভাড়া করেছি। ঘূর্ণিঝড় আকভানের কারণে সাগর উত্তাল থাকায় পূজায় অংশ নেওয়া নিয়ে সংশয় ছিল। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় আজ যাত্রা শুরু করেছি।’কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি ও রাস পূজার পুণ্যার্থী বিদেশ রঞ্জন মৃধা বলেন, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারী হরিভজন নামের এক সাধু ১৯২৩ সালে দুবলার চরের আলোরকোলে প্রথম রাসপূর্ণিমার পূজা শুরু করেন। দুই যুগের বেশি সময় ধরে তিনি একা বনে অবস্থান করে পূজা উদ্‌যাপন করতেন। বনের ফলমূল খেয়েই জীবন ধারণ করতেন। তাঁর শুরু করা সেই আয়োজন এখন সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে।দুবলার চর রাস উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, রাস পূজার জন্য মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত তিন দিন বৃষ্টির কারণে প্যান্ডেল নির্মাণের কাজ ব্যাহত হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পুণ্যার্থীরা আসার আগেই কাজ শেষ হয়েছে। তিথি অনুযায়ী আজ পূজা-অর্চনা শুরু হবে।সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই স্টেশনের স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. হামিদুর রহমান বলেন, স্টেশন থেকে ২৯০টি ট্রলারের অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি ট্রলারে ২০ থেকে ৩০ জন করে পুণ্যার্থী ও দর্শনার্থী রয়েছেন।খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের কারণে পাস-পারমিট দেওয়া নিয়ে সংশয় ছিল। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে পুণ্যার্থীদের পাস-পারমিট দেওয়া হয়েছে। নির্ধারিত পাঁচটি পথের মধ্যে পছন্দমতো একটি পথ ব্যবহার করে দিনের বেলায় চলাচল করতে পারবেন তাঁরা।তিনি আরও বলেন, বন বিভাগের নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার নোঙর করা যাবে না। প্রতিটি নৌযানে রং দিয়ে বিএলসি অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে। সুন্দরবনে প্রবেশের পাস-পারমিট ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।রাস উৎসবে অংশ নিতে আগ্নেয়াস্ত্র ও অবৈধ সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। কারও কাছে হরিণ শিকারের ফাঁদ, কুঠার বা করাত পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল, প্লেট, গ্লাস ও চামচ বহন এবং মাইক বাজানোসহ শব্দদূষণ সৃষ্টিকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বন বিভাগ। এসব নির্দেশনা মেনে চলতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বন সংরক্ষক।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT