খুলনা, বাংলাদেশ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি:-সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ে সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় বক্তব্যে রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,শাহজাহান মিয়া,এ্যাডভোকেট আহাদ জুয়েল,মঈনুল ইসলাম,আনোয়ার আলম,সৈয়দ মুহাদ্দিস,ওমর ফারুক ও সামছুর রহমান প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এ্যাডভোকেট দীপংঙ্কর বণিক সুজিত,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুর্শারফ হেসেন,সদস্য সচিব মহিম উদ্দিন,বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোক্তার হোসেন,সদস্য সচিব রনেল তালুকদার,জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য সচিব জায়েদ আহমদ,মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেফুল ইসলাম,দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশিদ চৌধুরী,সদস্য সচিব রাকিব মিয়া,দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হোসেন সর্দার,শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরমান উদ্দিন,সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন,ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাস,দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান এরশাদ ও সদস্য সচিব শামীম পাশা রিগেনসহ সকল ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দরা বলেছেন,ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে বিগত ফ্যাসিস্ট্র শেখ হাসিনার সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ আবারো এই ফ্যাসিস্টরা বিদেশে বসে জনগনের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করছে। এসব ফ্যাসিস্টদের ষড়যন্ত্র প্রতিহত করতে জিয়ার সৈনিকরা রাজপথে মোকাবেলা করার হুশিয়ারী উচ্চারণ করেন তারা। #

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT