খুলনা, বাংলাদেশ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
  আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল!প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি; ডুমুরিয়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে মিছিলের সমাপ্তি

প্রধানমন্ত্রীর খুলনা সফরের দিন প্রকাশ্যে গুলি করে হত্যা তরিকুলকে ডুমুরিয়ায় চার আসামির রিমান্ড শেষ, জেলহাজতে; হত্যার নেপথ্যের রহস্যে এখনো ধোঁয়াশা—এজাহারভুক্ত দুই আসামি অধরা

[ccfic]

জি.এম. ফিরোজ, ডুমুরিয়া (খুলনা):প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিন, গত ৫ নভেম্বর, প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় ডুমুরিয়ার বিএনপি নেতা শেখ আব্দুস সালামের ছেলে তরিকুল শেখকে। ঘটনার পর দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও হত্যার নেপথ্যের রহস্য এখনো পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। একের পর এক আসামি গ্রেপ্তার, আদালতের নির্দেশে রিমান্ডে জিজ্ঞাসাবাদ এবং পুলিশের অভিযান চললেও হত্যার পরিকল্পনা ও সরাসরি জড়িতদের বিষয়ে চূড়ান্ত তথ্যের অপেক্ষায় নিহতের পরিবার।মামলার তদন্তে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে থুকড়া গ্রামের রাতুল গাজী ও সজল বিশ্বাসকে ১৪ থেকে ১৮ নভেম্বর এবং বায়তুল শেখ ও আরিফুল সরদারকে ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতের নির্দেশে রিমান্ড শেষে চারজনকেই কারাগারে পাঠানো হয়েছে।মামলার অন্যতম আসামি বায়তুল শেখকে গত ১৬ নভেম্বর ভোররাত পৌনে ৪টার দিকে পাবনার হেমায়েতপুরে তার শ্বশুরবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে বায়তুল ও আরিফুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গ্রেপ্তার রাতুল ও সজলকেও চার দিনের রিমান্ডে নেওয়া হয়।এদিকে তদন্তের অংশ হিসেবে থুকড়া ও রামকৃষ্ণপুর গ্রাম থেকে আরও পাঁচ-ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ডুমুরিয়া থানার এসআই অসীম বিশ্বাস জানান, রিমান্ডে থাকা চার আসামির কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এজাহারভুক্ত আরও দুই আসামি হালিম সরদার ও ইকবাল সরদারকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ইয়াবা ও মাদককেন্দ্রিক বিরোধ থেকে তরিকুল হত্যার পরিকল্পনা হয়ে থাকতে পারে। হত্যার আগে একটি বন্ধুর বাসায় বসে পরিকল্পনার অভিযোগও সামনে এসেছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।উল্লেখ্য, গত ৫ নভেম্বর ডুমুরিয়ার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলায় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তরিকুলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করেন। ঘটনার দিনই রাজনৈতিক ও স্থানীয় অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।চার আসামির রিমান্ড শেষ হলেও হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও শুটারদের পরিচয় এখনো নিশ্চিতভাবে প্রকাশ পায়নি। ফলে তরিকুল হত্যা মামলার তদন্তের অগ্রগতি এবং বাকি আসামিদের গ্রেপ্তারের দিকে তাকিয়ে রয়েছে নিহতের পরিবার ও স্থানীয়রা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT