
আবিদুর রহমান আলিফ:-খুলনা ০১ আসনে জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমীর এজাজ খান এমপি বলেছেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকার বিএনপি যখন জনগনের বিপুল ভোটে বিজয়ী হয়ে অর্থনীতি বিধ্বস্ত বাংলাদেশকে প্রধানমন্ত্রী তারেক রহমান’র দূরদর্শিতায় পূনঃগঠন করার কাজে মনোনিবেশ করেছে ঠিক তখনই নিষিদ্ধ পতিত ফ্যাসিষ্ট সরকার দেশ ও দেশের বাইরে নানান ষড়যন্ত্র করে রাষ্ট্র ও সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। জনগনের ভোটে নির্বাচিত সরকার বিএনপিকে উৎখাত করতে রাজনীতি নিষিদ্ধ আওয়ামীলীগ আজ মরিয়া হয়ে উঠেছে।অর্থনীতি ভঙ্গুর দেশকে যখন সরকার নানা ভাবে এগিয়ে নিতে ব্যস্ত পতিত সরকার তখন জ্বালাও- পোড়াও,পেট্রোল বোমা নিক্ষেপ, থানা পুলিশকে ঘেরাও করে জনজীবন বিপর্যস্ত করে তুলছে।তিনি বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়ন,গঙ্গারামপুর ইউনিয়ন ও জলমা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে স্হানীয় জিরোপয়েন্ট চত্বরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন,জেলা মুক্তিযোদ্ধাদলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, সাবেক সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক,বিএনপিনেতা সাইফুর রহমান, কামরুল ইসলাম সিপার, দাকোপ বিএনপি নেতা মোজাফ্ফ র হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, বিএনপিনেতা ওয়াহেদুজ্জামান, রুহুল মোমেন লিটন,রাশেদ কামাল,ইমরান হোসেন মোল্যা, পলাশ মহালদার,শিহাব মোড়ল, আবুবক্কর সিদ্দিক নিরু,বাহাদুর মুন্সি, আবুল হোসেন, আসাবুর রহমান হাওলাদার, মোল্যা হামিদুর রহমান, মহিলা দলনেত্রী আয়শা আক্তার সোনিয়া, বায়েজিদ বিশ্বাস, প্রমূখ।মিছিলটি সাচিবুনিয়া থেকে গল্লামারী মোড় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গেট হয়ে জিরোপয়েন্ট গোলচত্বরে এসে শেষ হয়।
