খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

[ccfic]

নিজস্ব প্রতিবেদক, খুলনা:- খুলনায় এনসিপি নেতা মোতালেবকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় কথিত প্রধান শুটার ও চাঁদাবাজির মামলার তদন্তে প্রাপ্ত আসামি সম্রাট হাওলাদারকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর গোবরচাকা বৌবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সম্রাট হাওলাদার কথিত ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য। এনসিপি নেতা মোতালেবকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় তাঁকে প্রধান শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া নিয়মিত চাঁদাবাজির একটি মামলার তদন্তেও তাঁর নাম এসেছে।গ্রেপ্তার সম্রাটের পিতার নাম মো. শাহজাহান হাওলাদার এবং মাতার নাম মোছা. আকলিমা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা পিরোজপুরের ভান্ডারিয়া থানার চরখালী গ্রাম। বর্তমানে তিনি খুলনার সোনাডাঙ্গা থানাধীন নবপল্লি এলাকার আকিমুন সাঈদ স্কুল গলিতে শাহিন সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT