খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

[ccfic]

আবিদুর রহমান আলিফ:-বটিয়াঘাটা উপজেলা আইন-শৃঙ্খনা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, থানা অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান, প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাঃ রাহুল বিশ্বাস,সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব,মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব মুন্সি, উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কামান্ডের কমান্ডার মোঃ ফেরদৌস শেখ, বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, (ভারপ্রাপ্ত) যথাক্রমে পার্থ রায় মিঠু, মোঃ কবির আকুঞ্জী, কৌশিক পাল , দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোরঞ্জন মন্ডল সহ বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা । সভায় উপজেলার চলমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা হয় এবং তা সমাধানে স্ব-স্ব অবস্থানে সকলের সহযোগিতা কামনা করেন ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT