খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

[ccfic]

নিজস্ব প্রতিনিধি, খুলনা:-খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনিকে অস্ত্রের মুখে অপহরণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত হোসেন ঢালীকে (৫০) সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ আভিযানিক দল।সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন বাঁখুয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হোসেন ঢালী খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার বাসিন্দা।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, দৌলতপুর থানার মহেশ্বরপাশা খুটির ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।এর তিন দিন পর, ২৬ আগস্ট মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিল থেকে রনির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।এসআরবি সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে হোসেন ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT