খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

খুলনা জেলার ৯ থানায় পুলিশের চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত

[ccfic]

 

নিজস্ব প্রতিবেদন খুলনা:-খুলনা জেলার ৯ থানায় পুলিশের চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলে জেলার ৯টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করছে খুলনা জেলা পুলিশ।অভিযানকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ যান চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাঁদের বহনকৃত ব্যাগপত্র তল্লাশি করা হচ্ছে। এ সময় মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।এছাড়া মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।জননিরাপত্তা নিশ্চিত করা এবং খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।জনসাধারণকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT